Saturday, May 16, 2026

Rahul Tewatia : ভারতীয় দলে সুযোগ পাননি, হতাশ রাহুল

Date:

Share post:

বুধবার বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ডের ( Ireland) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজের জন্য ভারতীয় দল (India Team)। দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতের এই দলে সুযোগ পেয়েছে আইপিএল ২০২২ এ দুরন্ত পারফর্মেন্স করা ক্রিকেটাররা। সেই সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী। তবে সেই দলে জায়গা পাননি রাহুল তেওয়াটিয়া। হতাশা ভরা টুইট করলেন তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ দল ঘোষণা হয়েছে বুধবার। রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি-হীন সেই দলে নেতা হার্দিক। মূলত আইপিএলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তরুণ ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। তবে সেই দলে জায়গা পাননি রাহুল তেওয়াটিয়া।২৯ বছর বয়সী এই অলরাউন্ডার সদ্য আইপিএলে দুর্দান্ত ভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু নির্বাচকরা তাকে এই সিরিজের জন্য বাছেননি। আর এতেই হতাশ রাহুল। নিজের সোশ্যাল মিডিয়ায় হতাশ প্রকাশ করেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন,”   ‘এক্সপেকটেশন হার্টস’ যার বাংলা মানে করলে দাঁড়ায় প্রত্যাশা আঘাত করে।”  আর এই টুইট পোস্ট করতেই নিমিষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলা বাহুল্য, আইপিএল ২০২২ এর বিজয়ী দল গুজরাট টাইটান্স দলের সদস্য ছিলেন তেওয়াটিয়া, যে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩১ এর গড়ে ২১৭ রান করেছেন, যেখানে স্ট্রাইক রেট ১৪৭.৬২।

আরও পড়ুন:Manoj Tiwary: রঞ্জিতে ফের শতরান মনোজের, শতরানের পরই স্ত্রী এবং পুত্র উদ্দেশে ভালোবাসার বার্তা মন্ত্রী মশাইয়ের

 

 

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...