Friday, June 26, 2026

এসএসসি : সিঙ্গল বেঞ্চের  সিবিআই-নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।  বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এসএসসি  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, মানিক সিবিআইয়ের সঙ্গে তদন্তে সহযোগিতা না করলে তাকে নিজেদের হেফাজতেও নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই নির্দেশ দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি  গত সোমবার সন্ধ্যায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় কী রায় দেয় সেদিকে নজর সকলের।

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...