Friday, June 26, 2026

 এসএসসি নিয়োগ উপদেষ্টা শান্তিপ্রসাদের বাড়িতে সিবিআই তল্লাশি

Date:

Share post:

এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, শান্তিপ্রসাদ সিংহের সম্পত্তির খোঁজ নিতেই তাঁর বাড়িতে পৌঁছয় সিবিআই। সার্ভে পার্কে এসএসসি কমিটির প্রাক্তন কর্তার বাড়িতে সিবিআইয়ের পাঁচ সদস্যের গোয়েন্দা দল তল্লাশি শুরু করে। দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি চলে। মনে করা হচ্ছে, শান্তিপ্রসাদের সম্পত্তি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির ও নথির খোঁজে তল্লাশি চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। তাঁদের সঙ্গে মহিলা গোয়েন্দাও রয়েছেন। সম্ভবত বাড়ির মহিলাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

এর আগে এসএসসি নিয়োগ -দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। পরে তাঁর সম্পত্তির বিস্তারিত হিসাব চাওয়া হলে সেই নথিও জমা দেন তিনি। এসএসসির নিয়োগ নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে উপদেষ্টা কমিটির বিরুদ্ধে। কমিটির প্রাক্তন চেয়ারম্যানের কোথায় কী সম্পত্তি রয়েছে,  নগদ নাকী জমি কীভাবে সেই সম্পত্তি রাখা হয়েছে,  তাঁর পরিবারের  সদস্যদের নামে কী সম্পত্তি রয়েছে, নামে বা বেনামে আর কোথাও কোনো সম্পত্তি আছে কী না  সে সব কিছুর ব্যাপারেই নথির খোঁজ চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...