Saturday, May 16, 2026

ধর্নায় থাকা শুভেন্দুর নামে ভোট পড়ল কীভাবে! সরগরম বিধানসভা

Date:

Share post:

বাইরে ধর্নায় বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। অথচ অধিবেশনের মধ্যে তার নামে ভোট পড়ল! কীভাবে সম্ভব। এই নিয়েই বৃহস্পতিবার সরগরম বিধানসভা (Assembly)। অনুপস্থিত বিরোধী দলনেতা-সহ আরেক বিজেপি (BJP) বিধায়কের নামে পড়ে বলে অভিযোগ। ঘটনা নিয়ে তদন্তের দাবি জানায় তৃণমূল (TMC)। যদিও পরে স্পিকার বিষয়টি অগ্রাহ্য করছেন বলে জানান। এদিন, কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি বিধানসভায় পাশ হয়। আর তার ভোটাভোটি নিয়েই এই বিভ্রাট।

বৃহস্পতিবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিলের সময় অধ্যক্ষ পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি স্লিপের মাধ্যমে চিরাচরিতভাবে ও বিলের পক্ষে এবং বিপক্ষে ভোট নেওয়া হয়। সিস্টেম পরিচালনা করার জন্য অধিবেশন কক্ষে হাজির ছিলেন পিডব্লুডি’র ইঞ্জিনিয়ার। শিখিয়ে দিয়েছেন ভোট দেওয়ার পদ্ধতি। বৈদ্যুতিন ভোটের তথ্য হাতে দেওয়ার পর বিজেপি বিধায়কদের নাম ডেকে উপস্থিতি যাচাই করে দেখতে থাকেন স্পিকার। তাতে দেখা যায় বিলের বিপক্ষে ভোট পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর নামে। কিন্তু তাঁরা তখন বিধানসভার বাইরে ধর্নায়।

এর পরেই তৃণমূল বিধায়করা হট্টগোল শুরু করে দেন। তাঁরা অভিযোগ করেন বিপক্ষের ভোট বাড়াতে শুভেন্দু, মিহিরের হয়ে ভোট দিয়ে দিয়েছেন অধিবেশনে উপস্থিত বিজেপি বিধায়করা। কিন্তু পাল্টা বিজেপি বিধায়করা দাবি করেন, তদন্ত করে দেখা হোক তা হলেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, যেহেতু আচার্য বিলের ভোটাভুটিতে যে ভুল হয়েছিল, তার যেমন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সে ভাবেই বিরোধী দলনেতার ভোট কী ভাবে পড়েছে, তা জানতে তদন্তের নির্দেশ দিন স্পিকার। কিন্তু স্পিকার জানান, কারও অনিচ্ছাকৃত ভুলে এমন ঘটনা ঘটে গিয়েছে। তাই এই বিষয়টিকে অগ্রাহ্য করছেন তিনি। তার পরেই বিলের ভোটাভুটির ফলাফল ঘোষণা করেন স্পিকার। সেখানে ১১৯-৫৩ ভোটে কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি পাশ হয়ে যায়।

 

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...