Saturday, June 27, 2026

মা সোনিয়া অসুস্থ, রাহুলের আর্জি মেনে সোমবার পর্যন্ত রাহুলকে জেরা নয় ইডির

Date:

Share post:

মা তথা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ মায়ের কাছে একটু থাকতে চান। এই মর্মে ইডির কাছে কিছুদিন সময় চেয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর সেই আর্জি মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। সোমবার নতুন করে তাঁকে ফের সমন পাঠানো হবে বলে জানিয়েছে ইডি।

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় কার্যত টানা ৩০ ঘণ্টা ইডির জেরার মুখে পড়তে হয়েছে রাহুলকে। এরপর গতকাল, বৃহস্পতিবার ইডির কাছে একটি দিনের বিরতি চেয়ে নিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী আজ, শুক্রবারই ফের তাঁর যাওয়ার কথা ছিল ইডি দফতরে। কিন্তু পরে তিনি আর্জি জানান, মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাই তাঁকে আরও কয়েকদিন সময় দেওয়ার হোক।

এদিকে রাহুল গান্ধীকে লাগাতার জেরার বিরোধিতা করে দেশজুড়ে পথে নেমেছে কংগ্রেস। বিজেপির অঙ্গুলিহেলনেই হেনস্থা করা করা হচ্ছে রাহুলকে, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, এমনটাই অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে।

আরও পড়ুন:‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ, ট্রেনে আগুন

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...