Saturday, May 16, 2026

বিক্ষোভের মধ্যেই পরীক্ষার প্রস্তুতির আহ্বান রাজনাথের, প্রকাশিত হল অগ্নিপথের প্রশিক্ষণ-তারিখ

Date:

Share post:

অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশজুড়ে। অর তারই মধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং দেশের যুবসমাজকে উদ্দেশ্য করে বললেন, পরীক্ষার জন্য প্রস্তুত হতে। রাজনাথের মতে এটাই তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখন তাদের নজর যেন শুধুই পরীক্ষার দিকেই থাকে।  অন্য কোনো দিকে নয়। আর এরই মধ্যে  অগ্নিপথে যোগদানকারী অগ্নিবীরদের  প্রশিক্ষণ-পর্ব কবে থেকে শুরু হবে তা জানিয়ে দেওয়া হল। সেনাবাহিনীর  তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।  চলতি বছরের ডিসেম্বর মাসে প্রশিক্ষণ শুরু হবে। চাকরি শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। এ কথা জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে। সেনাপ্রধান আরও জানিয়েছেন, খুব  শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আগামী দু’দিনের মধ্যে ‘joinindianarmy.nic.in’-সাইটে বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...