Sunday, May 17, 2026

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, উদ্ধার ১৪

Date:

Share post:

ফের বাণিজ্যনগরীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গভীর রাতে বোরিভালির  ‘ধীরজ সাভেরা’ নামের এক বহুতলে আগুন লেগে যায়। আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দুর্ঘটনায় আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল তপরফে খবর।তবে ঘটনায় এখনও হতাহতের খবর মেলেনি।


আরও পড়ুন:সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড জামুরিয়ায়,পুড়ে ছাই ইসিএলের ৪টি ট্রান্সফর্মার


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে আগুনের ফুলকি দেখা যায় বহুতলটিতে। তা দ্রুত ছড়িয়ে পড়তেই দমকলে খবর দেওয়া হয়। এরপর দমকলাবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে  আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল তরফে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে আটকে ১৪ জন আটকে পড়েছিলেন। দমকলের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...