Sunday, May 17, 2026

দেশ-দশের ভালোর জন্য কিছু করতে গেলেই রাজনীতির রং লাগে : মোদি

Date:

Share post:

দেশ-দশের ভালোর জন্য কিছু করতে গেলেই রাজনীতির রং লাগে। আক্ষেপের সুরে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী  রবিবার নয়াদিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের মূল টানেল এবং আন্ডারপাস উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মোদি।  বস্তুত কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে গোলমালের মধ্যে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, এ আমাদের দেশের দুর্ভাগ্য যে ভালো উদ্দেশ্য নিয়ে করা অনেক কিছুই রাজনীতির রঙে দেখা হয়। তবে দেশজোড়া বিরোধিতার মধ্যেও তাঁর সরকার যে এই প্রকল্প থেকে পিছিয়ে আসতে রাজি নয়, সে ইঙ্গিতও দিয়েছেন মোদি।  তিনি এদিন বলেন, ‘‘এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে। নতুন অঙ্গীকার করতে জানে। আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়।’’

প্রধানমন্ত্রী এদিন জানান, গত আট বছরে মেট্রো পরিষেবা ১৯৩ কিলোমিটার থেকে বেড়ে ৪০০ কিলোমিটার হয়েছে । বহু বাধার শেষে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের মূল টানেল এবং আন্ডারপাসে কাজ শেষ হল।

এদিন ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোরের অধীনে নির্মিত সদ্য চালু হওয়া আইটিপিও  ভূগর্ভস্থ পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেই সময়েই মাটিতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করতে দেখা যায় মোদিকে। পিএমও টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, টানেল দিয়ে হাঁটতে হাঁটতে  চারদিকে পড়ে থাকা খালি বোতল, খালি প্যাকেট নিজের হাতে কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলছেন তিনি।

 

 

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...