Wednesday, May 20, 2026

ফটোগ্রাফির প্রতি প্রেম ও নিষ্ঠা থাকলে সাফল্য আসতে বাধ্য, প্রমাণ করে দেখালেন শ্রী প্রতাপ দাসগুপ্ত

Date:

Share post:

১৯৯৬ সালে ফটোগ্রাফি দুনিয়ায় পদার্পন করার পর, শ্রী প্রতাপ দাসগুপ্তর সেলুলয়েড হয়ে রিল এবং বর্তমান সময়ের ডিজিট্যাল ফটোগ্রাফিতে প্রবেশ করার যাত্রা একেবারেই ভাষায় প্রকাশ করার মতো সাবলীল এবং সহজ ছিল না। কিন্তু তিনি প্রমাণ করেছেন যে ফটোগ্রাফির প্রতি প্রেম এবং নিষ্ঠা থাকলে, সাফল্য আসতে বাধ্য।



আরও পড়ুন: প্রেমের জালে ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি পাচার পাকিস্তানে

শ্রী দাসগুপ্ত’র অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে প্রখ্যাত অভিনেতা স্বর্গীয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ঠজনদের সাথে কাজ করার দীর্ঘ রেকর্ড।


তাঁর লেন্সজ্ঞান থেকে পোশাক, সবেতেই তিনি এতটাই নিখুঁত যে, তাঁর সহকর্মীরা অবধি তাঁর সাথে কথা বলার আগে দু’বার ভেবে নেন,নিজেদের ঝালিয়ে নেন। যদি সাংস্কৃতিক মাপকাঠির হিসাব কষতে হয়, তাহলে তাঁর সহকর্মী এবং অন্যান্য ফটোগ্রাফি পেশার সাথে যুক্ত ব্যক্তিরা শ্রী দাসগুপ্ত’কে অবশ্যই সেই মাপকাঠির চূড়ান্ত হিসেবে গণ্য করেন।


আজ, এই ২০২২ সালে এসেও শ্রী দাসগুপ্তর নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং তারুণ্যে ভরপুর উত্তেজিত হৃদয়ের সাবলীল এবং সক্রিয় ভূমিকা আমাদের সকলকেই ভালো হওয়ার জন্য উদ্বুদ্ধ করে।

আমরা, একান্তভাবে শ্রী দাসগুপ্তর ব্যক্তিগত এবং কর্মজীবনের আরো সাফল্য কামনা করি এবং আশা করি আমরা আমাদের আইকন হিসেবে শ্রী দাসগুপ্ত’র আরো অনেক কাজের সাক্ষী তর্কে নিজেদের শিক্ষিত-তম করে তুলবো।

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...