Friday, June 26, 2026

প্রেমের জালে ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি পাচার পাকিস্তানে

Date:

Share post:

প্রেমের ফাঁদে পড়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠল ডিআরডিও’র (DRDO) এক ল‌্যাব ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) মিসাইল প্রোগ্রামের গোপন নথি পাকিস্তানের এক গুপ্তচরের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল দুক্কা মল্লিকার্জুন রেড্ডির (Mallikarjuna Reddy Dukka)বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল।

কী করে পাচার হল দেশের প্রতিরক্ষামন্ত্রকের এত গুরুত্বপূর্ণ নথি? পুলিশের দাবি, আমেরিকার প্রতিরক্ষা সম্পর্কিত একটি জার্নালের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক মহিলা সদস‌্যা মল্লিকার্জুনের সঙ্গে বছর দু’য়েক আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করেন। তদন্তকারী অফিসারদের অনুমান ওই মহিলা গুপ্তচর ইচ্ছে করেই প্রেমের সম্পর্ক তৈরি করেছিলেন ডিআরডিও’র ল‌্যাব ইঞ্জিনিয়ারের সঙ্গে। তিনি একাধিক নাম ব্যবহার করেছেন আর আগেও। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা যায়। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২০ সালে বালাপুরে রিসার্চ সেন্টার ইমারতে (RCI) ডিফেন্স রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট ল‌্যাবরেটরির (DRDL)মিসাইল প্রকল্পের ছবি ও তথ‌্য, ওই নাতাশা ওরফে সিমরন চোপড়া ওরফে অমিশা আড্ডি নামের মহিলাকে পাঠান মল্লিকার্জুন। এরপরই তৎপর হয় প্রতিরক্ষা মন্ত্রক। অভিযুক্ত দুক্কা মল্লিকার্জুন রেড্ডিকে (Mallikarjuna Reddy Dukka) হায়দরাবাদের মিরপেট থেকে শুক্রবার গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের স্পেশাল অপারেশনস টিম। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের বাড়ি থেকে দু’টি মোবাইল ফোন, ল‌্যাপটপ, একটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...