Saturday, May 16, 2026

কোনো পরিস্থিতিতেই অগ্নিপথ প্রত্যাহার নয়, স্পষ্ট করল কেন্দ্র

Date:

Share post:

অগ্নিপথ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে দেশ উত্তাল হলেও প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। রবিবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করল কেন্দ্র। সেনাবাহিনীতে চার বছরের চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগের প্রকল্প অগ্নিপথ চালু করার কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন রাজনাথ। আর তার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের তরুণ এবং ছাত্ররা লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন শুরু করেছেন।  এদিন সকালেই সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অগ্নিপথ নিয়ে কোনো বিরোধিতাই বরদাস্ত করা হবে না।  প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার যে ঘোষণা করছে বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রের দফতর, তা পূর্ব-পরিকল্পিতই ছিল। বিরোধিতা প্রশমনের জন্য তা করা হয়নি।

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, শৃঙ্খলা হল ভারতীয় সেনার ভিত্তি। সেখানে হিংসার কোনও জায়গা নেই। প্রত্যেককে একটি শংসাপত্র দিতে হবে যে তাঁরা কোনও বিক্ষোভ বা ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন না। ১০০ শতাংশ প্রার্থীর পুলিশি যাচাই প্রক্রিয়া হবে। সেটা ছাড়া কেউ সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না। যদি তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়ে থাকে, তাহলে সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না। আবেদনপত্রে লিখতে হবে যে তাঁরা হিংসায় যুক্ত ছিলেন না।

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...