Friday, June 26, 2026

বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী! ‘অগ্নিবীর’দের নিয়ে চূড়ান্ত অপমানজনক মন্তব্য বিজয়বর্গীয়র, নিন্দার ঝড় সবমহলে

Date:

Share post:

‘অগ্নিবীর’ প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজকে অনিশ্চিয়তা মধ্যে ফেল দিয়েছে মোদি সরকার। এবার সেই ‘অগ্নিবীর’দের সম্পর্কে চূড়ান্ত অপমানজনক মন্তব্য করলেন বিজেপির (BJP) সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। চার বছর কাজের পরে কোথায় যাবেন ‘অগ্নিবীর’রা? এই অনিশ্চিয়তাতেই রাতে ঘুম উড়েছে তাঁদের। অথচ এই বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য করলেন বিজেপি নেতা। বলেন, “যখন সে সেনা থেকে বেরবে, তখন তার হাতে ১২ লাখ টাকা হবে। বুকে অগ্নিবীরের তকমা লাগিয়ে সে ঘুরতে পারবে। যে কোনও অফিসে… যদি এই বিজেপির অফিসেই আমাকে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয়, তাহলে আমি অগ্নিবীরকে অগ্রাধিকার দেব। আপনাদেরও নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হলে তাদের অগ্রাধিকার দিতে পারেন।“
অর্থাৎ দেশের সেনা জওয়ান হিসেবে প্রাণের বাজি রেখে যুদ্ধ ক্ষেত্রে লড়াই করার পুরস্কার বিজেপি-র পার্টি অফিসে নিরাপক্ষী! কোনও কাজই ছোট নয়। কিন্তু একজন তরুণ, সেনা প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে কাজ করার পরে রাজনৈতিকদলের অনুগ্রহে কেন চাকরি করবে? অর্থাৎ বিজেপি নেতারা নিজেরাও বুঝছেন, যে ‘অগ্নিবীর’ (Agnibir)দের পরবর্তী ক্ষেত্রে কর্মসংস্থানে সমস্যা হবে। সেই কারণেই কি আগেভাগে একটি চাকরির ‘টোপ’ দেওয়া হল!

আরও পড়ুন- প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজই ত্রিপুরায় অভিষেক, কাল সুরমায় সভা
কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। প্রশ্ন উঠেছে, অগ্নিবীরদের ভবিষ্যত নিয়ে কী ভাবছে না কেন্দ্রীয় সরকার? অগ্নিবীররা দেশের সেবা করার পর কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন? অগ্নিবীরদের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের ঘোষণা করেছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক। অগ্নিবীরদের জন্য সিএপিএফ এবং অসম রাইফেলসের চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। উপকূলরক্ষী বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬টি সংস্থার চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। বিজেপি নেতার মন্তব্যের পরে এগুলো শুধুই গাল ভরা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেকে।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...