Wednesday, May 13, 2026

ক্ষমা চাওয়ার নাম করে এ কী কাণ্ড!

Date:

Share post:

সাতসকালে হাড়হিম করা ঘটনা দমদমে। মঙ্গলবার সকাল আটটায় দমদমের দমকল কেন্দ্রের সামনে এক দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি চালান এক যুবক।অল্পের জন্য প্রাণে বাঁচেন দমকলকর্মী। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতী।


আরও পড়ুন:কয়েকঘণ্টার বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ির বহু এলাকা, বিপর্যয় মোকাবিলায় তৎপর পুরকর্তারা


জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দমকল কেন্দ্রের সামনে এক দমকল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই দমকলকর্মীর নাম স্নেহাশিস রায়। বরাত জোরে রক্ষা পান তিনি। সাতসকালে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।


দমকলকর্মী জানিয়েছেন,  ক’দিন আগে রাস্তায় এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লেগেছিল। এইনিয়ে দু’জনের মধ্যে বাক বিতণ্ডাও হয়।  সেই যুবকই মঙ্গলবার সকালে দমকল কেন্দ্রের সামনে এসে স্নেহাশিসের জন্য অপেক্ষা করছিলেন। স্নেহাশিস দফতরে ঢুকতেই তিনি ডাকেন এবং বলেন তিনি ক্ষমা চাইতে চান। কিন্তু এগিয়ে যতেই স্নেহাশিসকে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক। কপাল জোরে কোনওমতে বেঁচে যান স্নেহাশিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...