Tuesday, March 17, 2026

মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হলফনামা তলব হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে থাকা মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) সমস্তরকম সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট(Kolkata Highcourt)। শুধু তিনি নন, পরিবারের প্রত্যেকের(স্ত্রী, সন্তান, পুত্রবধূ) সম্পত্তির হিসাব হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। আগামী ৫ জুলাইয়ের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মানিক। যদিও তাতে লাভ কিছু হয়নি। এরপর এদিন সময়মতো আদালতে হাজিরা দেন তিনি। আদালতে মানিকবাবুর কাছে সম্পত্তির হিসেব চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। উত্তরে তিনি জানান, নদিয়ায় তাঁর পৈতৃক ভিটে রয়েছে। যাদবপুরে রয়েছে দু’টি ফ্ল্যাট। পাশাপাশি নয়াবাদে জমিও রয়েছে মানিক ভট্টাচার্যের নামে। তবে পরিবারের নামে কত সোনা রয়েছে, তা স্পষ্ট করে জানাতে পারেননি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি। এরপরই মানিক ভট্টাচার্যের সম্পত্তির বিস্তারিত হলফনামা তলব করেন বিচারপতি। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হলফনামাও তলব করা হয়।

একইসঙ্গে পর্ষদের দ্বিতীয় প্যানেল প্রকাশের কোনও বিধি রয়েছে কিনা সেবিষয়েও বিস্তারিত জানতে চান বিচারপতি। উত্তরে মানিকবাবু জানান, “প্রথমে প্রশিক্ষিত প্রার্থীদের নিযুক্ত করা হয়, তারপর কোনও শূন্যপদ থাকলেও যোগ্যতা অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীদের নিযুক্ত করা হয়। তাই দ্বিতীয় প্যানেল প্রকাশের প্রয়োজন হয়।”


spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...