Friday, May 15, 2026

Neymar: বড়সড় বিপদ থেকে বাঁচলেন নেইমার, মাঝ আকাশে বিপদে পড়ল ব্রাজিলিও তারকার বিমান

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Christiano Ronaldo) পর এবার দুর্ঘটনার কবলে পড়লেন ব্রাজিলিও সুপারস্টার নেইমার জুনিয়র (Neymar Junior)। মাঝ আকাশে বিপদে পড়ল ব্রাজিলের এই সুপারস্টারের ব্যক্তিগত বিমান। বার্বাডোজ থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। ঝাঁকুনি শুরু হয় প্রচন্ড। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে নেইমারের বিমান। নেইমারের সঙ্গে ছিলেন তাঁর বোন। বিমানে ওঠার আগে নিজের সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে ছবিও পোস্ট করেন নেইমার।

বোনের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। ব্রাজিলে ফেরার সময়ই মাঝ আকাশে এই বিপত্তি ঘটে। ছোট বিমান হওয়ায় ঝুঁকি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে নেইমারের বিমান। নেইমার এবং তাঁর বোনের কোনও আঘাত লাগেনি বলেই জানা যায়।

গত সোমবারই দুর্ঘটনার কবলে পড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি বহুমূল্য গাড়ি। স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারেন। যদিও দুর্ঘটনার সময় রোনাল্ডো অবশ্য গাড়িতে ছিলেন না।

আরও পড়ুন:Wriddhiman Saha: ‘সিএবি চাইলেই সব ঠিক করতে পারত’, বললেন ঋদ্ধি

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...