Sunday, May 17, 2026

ঠাকরের উপর আস্থা আছে, শীঘ্রই মিলবে সমাধানসূত্র: আশ্বস্ত করলেন পাওয়ার

Date:

Share post:

সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক আকার ধারণ করেছে মহারাষ্ট্রে(Maharastra)। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ২৬ বিধায়ক সহ গুজরাট(Gujrat) গিয়েছেন শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে(Eknath Shindhe)। জানা গিয়েছে গুজরাতের সুরাতের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ৫ জন কংগ্রেস বিধায়ক। গুরুতর এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় পারিষদীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhab Thakre)। এরই মাঝে সাংবাদিক বৈঠক করে এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar) জানিয়ে দিলেন, “এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। আমার বিশ্বাস উদ্ধবের নেতৃত্বেই সরকার চলবে। শীঘ্রই মিলবে সমাধানসূত্র।”

মঙ্গলবার দিল্লি থেকে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে শরদ পাওয়ার জানান, “একনাথ শিন্ডে কখনও বলেননি তিনি মুখ্যমন্ত্রী হতে চান। এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। সরকারে কোনও বদল করার প্রয়োজনীয়তা দেখছি না। উদ্ধব ঠাকরের নেতৃত্বেই সরকার চলুক।” পাশাপাশি তিনি এটাও জানান, “এনিয়ে তৃতীয়বার সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। শপথগ্রহণের আগে হরিয়ানায় বিধায়কদের রাখা হয়েছিল। তাঁরা ফিরে এসে আমাদের সঙ্গেই আছেন। আড়াই বছর ধরে মসৃণভাবে সরকার চলছে। আমার বিশ্বাস উদ্ধবের নেতৃত্বেই সরকার চলবে। শীঘ্রই মিলবে সমাধানসূত্র।”

এদিকে গোটা পরিস্থিতি বিচার করে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পারিষদীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসছেন শরদ পাওয়ার। পাশাপাশি, বিদ্রোহী নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডেকে ইতিমধ্যেই পারিষদীয় দলনেতার পদ থেকে সরানো হয়েছে শিবসেনার তরফে। নতুন পারিষদীয় দলনেতা হতে পারেন অজয় চৌধুরী। এছাড়াও, এই পরিস্থিতি বিচার করে জোট সরকারে ভাঙনের আশঙ্কায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস। অন্যদিকে সূত্রের খবর, গুজরাটের যে হোটেলে ২৬ বিধায়ককে নিয়ে ঘাটি গেড়েছেন শিন্ডে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে তাঁদের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার কথা রয়েছে দেবেন্দ্র ফড়ণবীশ সহ একাধিক বিজেপি নেতার।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...