Friday, June 5, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিল ইমামি গ্রুপ। তবে চুক্তিজট হয়তো এখনই কাটছে না। চুক্তির খসড়া আমরা এখনও দেখিনি। বললেন লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

২) করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন অশ্বিন। ২৪ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ইংল‍্যান্ড পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় দলের হেডস‍্যার রাহুল দ্রাবিড় ।

৩) ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে না দীপক চাহারকে। নিজেই জানালেন সেকথা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু ভারতের। চলবে ১০ জুলাই পর্যন্ত।

৪) বড়সড় বিপদ থেকে বাঁচলেন নেইমার। মাঝ আকাশে বিপদে পড়ল ব্রাজিলিও তারকার বিমান। বার্বাডোজ থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।

৫) ‘সিএবি চাইলেই সব ঠিক করতে পারত’, বললেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি বলেন, অভিষেক ডালমিয়া ব্যক্তিগত ভাবে আমাকে অনেক অনুরোধ করেছেন খেলার জন্য। আমি স্পষ্ট বলেছিলাম, সিএবির গুরুত্বপূর্ণ পদে বসে যুগ্মসচিব আমাকে অপমান করেছেন।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...