Thursday, June 25, 2026

১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গভীররাতে ইডি দফতর থেকে ছাড়া পেলেন রাহুল, আপাতত স্বস্তি!

Date:

Share post:

মঙ্গলবার গভীর রাতে এই ইডি দফতর থেকে বের হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পরে সাময়িক বিরতি দেওয়া হয় তাঁকে। রাতে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) অফিসে যান কংগ্রেস নেতা। সেখানে আরও এক প্রস্থ জিজ্ঞাসাবাদ চলে।

দিনভর জিজ্ঞাসাবাদের পর রাত আটটা নাগাদ সাময়িক বিরতি নিয়ে বাড়ি ফেরেন রাহুল। সূত্রের খবর অন্যান্য দিন তাঁকে লাঞ্চ ব্রেক দেওয়া হয়। কিন্তু এদিন তা দেওয়া হয়নি। পরে আটটা নাগাদ আধঘণ্টার টি ব্রেক পান রাহুল। বোন প্রিয়াঙ্কার সঙ্গে বাড়ি ফেরেন তিনি। ফের যান ইডির কার্যালয়ে। দুসপ্তাহে এই নিয়ে পাঁচবার মোট ৫৪ ঘণ্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করল ইডি। বিষয়টি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। সূত্রের খবর আপাতত রাহুলকে আর ডাকছে না ইডি।

আগে গত সপ্তাহের সোম থেকে বুধবার টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। শুক্রবার তলব করা হলে মা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান রাহুল। সেই কারণে শুক্রবারের পরিবর্তে সোমবার তাঁকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাহুলের জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদে দিল্লি (Delhi)-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রাহুলের পর এবার সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে ইডি৷ বৃহস্পতিবারই ইডি দফতরে যাওয়ার কথা কংগ্রেস সভানেত্রীর।

আরও পড়ুন:Today market price : আজকের বাজার দর

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...