Friday, May 15, 2026

বড়বাজারে উদ্ধার সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা

Date:

Share post:

বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হল বড়বাজারে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালায় শুল্ক দফতর। সেখান থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- মোবাইলে প্রতারণা বন্ধে তৎপর হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর, জানালেন মানস

বড়বাজারের ওই দোকানে সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...