Saturday, June 6, 2026

নাবালককে শিক্ষকের চাকরি, নতুন অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে 

Date:

Share post:

এবার নতুন করে আবারও দুর্নীতির অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এক নাবালককে প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি দেওয়া হয়েছে। সেই নাবালককে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৭ সালে প্রাথমিকের শিক্ষক হিসেবে কাজ শুরু করার নিয়োগপত্রও দিয়ে দেয় বলে অভিযোগ।  ফলে পর্ষদের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে চলেছেন নিয়োগ দুর্নীতি নিয়ে সরব মামলাকারীরা। মামলার পরবর্তী  শুনানির দিন তাঁরা আদালতের কাছে এই তথ্য পেশ করবেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে যে নাবালকের বিরুদ্ধে টেটের পরীক্ষায় বসার অভিযোগ উঠেছে তার বাড়ি পূর্ব বর্ধমান। ২০১৪ সালে  সে যখন টেট পরীক্ষায় বসে, তখন তার বয়স ছিল ১৬ বছর ৯ মাস। অর্থাৎ হিসাব অনুযায়ী তখন সে একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ উঠেছে নাবালকটি পরীক্ষায় অকৃতকার্য হলেও ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি তাকে চাকরির নিয়োগপত্র  দিয়ে দেয় পর্ষদ। জানা গিয়েছে মামলাকারীরা এই সমস্ত তথ্য আদালতে পেশ করবেন।

 

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...