Sunday, May 17, 2026

Mahesh: সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা, জানাল জগন্নাথদেব ট্রাস্টি বোর্ড

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

রথযাত্রা (Rathayatra) মানেই বাঙালির উৎসবের সূচনা। অসংখ্য মানুষের ভিড় আর ধুমধাম করে রথের দড়ি টানা, এ যেন ভীষণ চেনা দৃশ্য। কিন্তু গত দু’বছরে বদলে গেছে সবটাই। করোনার দাপটে রথযাত্রা পালিত হয়নি হুগলি (Hooghly) জেলার শ্রীরামপুরের মাহেশে। কিন্তু এবার ঐতিহ্যবাহী মাহেশের (Mahesh) রথযাত্রা পুনরায় ফিরতে চলেছে স্বমহিমায়। বৃহস্পতিবার মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের (Jagannath Deb trusty board) পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়।

প্রায় ৬২৬ বছরের ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শ্রীরামপুরে (Srirampore)। কোনভাবেই যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু গত দুবছর রথ নামেনি পথে, তাই এ বছর ব্যাপক জনসমাগমের আশা করাচ্ছে। আনন্দের এই রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে। আজকের  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার (Srirampore Municipality) পৌরপ্রধান গিরিধারী সাহা (Giridhari Saha) , মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের প্রধান সেবাইত সৌমেন অধিকারী , সম্পাদক  পিয়াল অধিকারী এবং সভাপতি অসীম পন্ডিত । তাঁরা জানান কিছুদিন আগে পানিহাটি দন্ড উৎসবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। অন্যদিকে আজ চন্দননগর পুলিশ কমিশনারেট-এর এসিপি শুভতোষ সরকার এবং  শ্রীরামপুর থানার(Srirampore police station)  আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মন্দির সংলগ্ন এলাকা, মেলা প্রাঙ্গণ এবং রথ পরিদর্শন করেন ।

এ বছর মাহেশের রথযাত্রা উপলক্ষে মন্দিরে প্রবেশ এবং প্রস্থানের গেটে ব্যারিকেড করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে মেলা প্রাঙ্গণেও থাকছে এই একই ব্যবস্থা। এছাড়াও বিশাল পুলিশবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন থাকবে,  যাতে ঐতিহাসিক রথযাত্রা নির্বিঘ্ন সম্পন্ন হয় ।



Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...