Thursday, May 14, 2026

মাতশ্রীতে ফিরে আসুন: গুয়াহাটিতে ‘উদ্ধবের দূত’কে আটক করল পুলিশ

Date:

Share post:

‘মাতশ্রীতে ফিরে আসুন বিক্ষুব্ধরা’। এই দাবিতে বিধায়কদের বোঝাতে মহারাষ্ট্রের সাতরা থেকে গুয়াহাটি গিয়েছিলেন শিবসেনার এক নেতা। শুক্রবার তাঁকে আটক করল অসম পুলিশ(Assam)। জানা গিয়েছে, মহারাষ্ট্রের(Maharastra) শিবসেনার(Shiv Sena) জেলা সহসভাপতির দায়িত্বে থাকা ওই নেতার নাম সঞ্জয় ভোঁসলে(Sanjay Bhosale)। পুলিশের দাবি, স্পর্শকাতর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার জন্য আটক করা হয়েছে তাঁকে।

মহারাষ্ট্রের জোট সরকারের অস্তিত্বের মূল চাবিকাঠি এখন অসমের গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের অন্দরে। এখানেই বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডের সঙ্গে বন্দি রয়েছেন মোট ৪০ জন বিধায়ক। ফলে ওই হোটেলের আশপাশের এলাকা কড়া নিরাপত্তায় মোড়া। এই জায়গাকে স্পর্শকাতর এলাকা বলে দাবি করে অসম পুলিশের তরফে আটক করা হল ওই শিবসেনা নেতাকে। জানা গিয়েছে, বিধায়কদের মাতশ্রীতে ফিরে আসার আবেদন জানিয়ে, বুকে একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে ওই হোটেলের চত্বরে ঘুরছিলেন তিনি। যার জেরেই তাঁকে আটক করা হয়। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী ওই নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বর্তমানে অসম পুলিশের হেফাজতে থাকা ওই শিবসেনা নেতার দাবি, তিনি একনাথ শিন্ডেকে মাতশ্রীকে ফিরে আসার জন্য অনুরোধ জানাতে তিনি গুয়াহাটি এসেছিলেন। তাঁর বক্তব্য, শিবসেনা তার বিধায়কদের অনেককিছু দিয়েছে। তাঁদের উচিত মাতশ্রীতে ফিরে আসা। এদিকে সময় যত গড়াচ্ছে আশঙ্কার মেঘ তত বেড়ে উঠেছে মহারাষ্ট্রে। উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা একনাথ দাবি করেছেন তাঁর সমর্থনে রয়েছে ৫০ জন বিধায়ক। যাদের মধ্যে ৪০ জন শিবসেনার।


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...