Wednesday, May 13, 2026

মহারাষ্ট্র সঙ্কট : শনিবার বৈঠকে বসছে শিবসেনা , পরিস্থিতি পর্যালোচনায় উদ্ধব ঠাকরে

Date:

Share post:

শেষ পর্যন্ত কী হতে চলেছে মহারাষ্ট্রে? মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট ও তার সমাধান নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা বেড়েই চলেছে । জানা গিয়েছে আজ শনিবার দুপুরের দিকে বৈঠকে বসতে চলেছে শিবসেনা। অ-বিজেপি জোট সরকারের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে। উদ্ধব ঠাকরে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। নিজের সিদ্ধান্তের কথাও সেখানেই জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে এখন রাজনৈতিক উত্তাপ চরমে। যুযুধান দুই শিবির । এক দিকে শিবসেনার উদ্ধব ঠাকরের সমর্থকরা । অন্য দিকে একনাথ শিন্ডের নেতৃত্বে দলের বিদ্রোহী বিধাযকরা। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে হঠাৎই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

গোপন গোয়েন্দা রিপোর্টে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে নাকি এমনই হুঁশিয়ারি এসেছে। আর সেই কারণেই মহারাষ্ট্র পুলিশের তরফে রাজ্য জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। যাতে এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। কোনও ভাবেই যেন রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি না হয়।

রাজ্য জুড়ে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়. নেতা-মন্ত্রীদের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ -প্রতিবাদও। একনাথ শিন্ডের দিকে থাকা বিধায়কদের হোর্ডিং ছিড়ে ফেলা হয়েছে কোথাও কোথাও। কোথাও আবার বিদ্রোহী বিধায়কদের ছবিতে কালি মাখিয়েছেন উদ্ধবপন্থী শিব সেনা সমর্থকরা।

 

Related articles

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...