Saturday, June 13, 2026

জিএসটি ক্ষতিপূরণের সেস দেওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হল মোদি সরকার

Date:

Share post:

বাংলার বহুদিনের দাবি মেনে অবশেষে জিএসটি ক্ষতিপূরণ বাবদ সেস দেওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হল মোদি সরকার। জিএসটির ক্ষতিপূরণ বাবদ আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অর্থাৎ আরও প্রায় চার বছর ক্ষতিপূরণের অর্থ মিলবে।দেশের রাজ্যগুলির রাজস্ব খাতের ক্ষতি সামাল দিতে একমাত্র পথ ছিল সেস প্রদানের মেয়াদবৃদ্ধি। জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারগুলি।এই দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্রও ক্ষতিপূরণের মেয়াদ বৃদ্ধির দাবিতে লড়ছিলেন। একাধিকবার রাজ্য চিঠিও দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুন- অগ্নিবীরদের নিয়ে সরকারের অনেক পরিকল্পনা আছে : রাজনাথ

প্রসঙ্গত, ২০১৭ সালে জিএসটি চালু হয়। সেই সময় আইনে বলা হয়েছিল, এই নতুন কর ব্যবস্থা যতদিন না পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব সংগ্রহ প্রক্রিয়ায় ভারসাম্য আনবে, সেই সময় পর্যন্ত রাজ্যগুলিকে ক্ষতিপূরণ বাবদ সেস দেবে কেন্দ্রীয় সরকার। ক্ষতিপূরণের সময়সীমা ৫ বছর নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের জুনে অর্থাৎ এই মাসেই সেই সময়সীমা শেষ হচ্ছে। বিগত কয়েকমাস যাবৎ জিএসটি কাউন্সিলের কাছে ক্ষতিপূরণ সেসের মেয়াদ অন্তত পক্ষে পাঁচ বছর বৃদ্ধি করার দাবি জানিয়ে এসেছে রাজ্যগুলো। করোনা অতিমারি ও লকডাউনের কারণে অর্থনীতি ধাক্কা খেয়েছে বিগত দু-বছরে, ব্যবসা বন্ধ হওয়ায় জিএসটি আদায় একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেই কারণেই মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছিল রাজ্যগুলি।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...