Thursday, May 14, 2026

১০ বছর পরে উৎসবের মেজাজে, শান্তিপূর্ণভাবে ভোট হল পাহাড়ে

Date:

Share post:

দীর্ঘ প্রায় এক দশক পরে ভোট হল পাহাড়ে (GTA Election 2022)। রবিবার ১০ বছর পর ফের জিটিএ নির্বাচন (GTA Election ) হল। । সকাল থেকেই উৎসবের মেজাজে ভোটগ্রহণ শুরু হয়েছিল। এদিন ভোট হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। তবে এতদিন পরে ভোট হলেও গোটা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখলেন বিমল গুরুং ।

জিটিএর মোট আসন সংখ্যা ৪৫। মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৩২৬ জন। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ১০টিতে লড়াই করছে তৃণমূল। ৪৫টি আসনের প্রতিটিতেই প্রার্থী দাঁড় করিয়েছে হামরো পার্টি। অন্য দিকে, অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৩৬টি আসনে প্রার্থী দিলেও বহু আসনে নির্দলদের সমর্থন করেছে। অন্যদিকে বামেরা ১২ টি আসনে এবং কংগ্রেস ৫ আসনে প্রার্থী দিয়েছিল।

এর পাশাপাশি রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনেও ভোট হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শিলিগুড়ি-সহ গোটা পাহাড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আগামী বুধবার জিটিএ নির্বাচনের ফল গণনা হবে।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...