Thursday, June 4, 2026

আজ মঙ্গলবারই আস্থা ভোটের দিকে পা বাড়াতে পারেন একনাথ শিন্ডেরা

Date:

Share post:

উদ্ধব বনাম শিন্ডে বাহিনীর সঙ্ঘাত এ বার নয়া মোড় নিতে চলেছে। আজ মঙ্গলবারই আস্থা ভোটের দিকে পা বাড়াতে পারেন একনাথ শিন্ডেরা। এ নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির দ্বারস্থও হতে পারেন তাঁরা।

কিন্তু আদৌ কি রাজ্যপালের পক্ষে আস্থা ভোট করা সম্ভব ? যদি কোনও পক্ষ আস্থা ভোটের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়, তবে তিনি তা করতে পারেন। সুপ্রিম কোর্টে ২০১৬ সালের নবম রাবিয়া বনাম অরুণাচল প্রদেশের স্পিকার মামলার রায় অনুযায়ী, শুনানি প্রক্রিয়ার মধ্যেই রাজ্যপাল আস্থা ভোট করতে পারবেন। যদি কোনও পক্ষ সংখ্যাগরিষ্ঠতার দাবি জানান রাজ্যপালের কাছে, তা হলেও তিনি আস্থা ভোট করতে পারেন। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হলেও মহারাষ্ট্র বিধানসভা সম্পর্কিত যে কোনও ক্ষেত্রে পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল। আস্থা ভোট ছাড়াও ৩৫৫ অনুচ্ছেদের অধীনে বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাতে পারেন রাষ্ট্রপতি। তবে এ জন্য উপযুক্ত কারণ থাকতে হবে।
অন্য দিকে, অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি। সে ক্ষেত্রে মহারাষ্ট্রের মহানাটক আরও জমে যাবে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

Related articles

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...