Friday, May 15, 2026

প্রথম বারের প্রথম দেখা আসছে ৮ জুলাই

Date:

Share post:

বেশ কিছুকাল বাদে বাংলা ছবির জগতে মুক্তি পেতে চলেছে একটি ঝকঝকে,তারুণ্যে ভরা টিন-এজ লাভ স্টোরি ‘প্রথম বারের প্রথম দেখা ‘।যেখানে হিরো আর হিরোইনের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে আর্য দাশগুপ্ত এবং ঋত্বিকা সেন কে। ক্লাস ইলেভেনের মিষ্টি স্কুলগার্ল কুহেলীর সঙ্গে ক্লাস টুয়েলভের নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে বান্টির প্রেম। সেই প্রেমে কি তাদের সোশ্যাল আর ইকনোমিকাল স্ট্যাটাস বাধা হয়ে দাঁড়াবে না কি সব পার্থক্য মুছে অবশেষে তারা এক হতে পারবে সেই প্রশ্নের উত্তর তো এই সিনেমা মুক্তি পেলে তবেই দর্শকেরা জানতে পারবেন।এই ছবির ইউ. এস. পি শুধুই প্রেম না বান্টির সঙ্গে তার চার অভিন্নহৃদয় বন্ধুর বন্ধুত্বও।এস. বি ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত ও আকাশ মালাকার পরিচালিত এই সিনেমায় দেখা যাবে একঝাঁক পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সমাহার।এই ছবির নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ,প্রসূন গাইন , পার্থসারথি , রাজু মজুমদার , রাজেশ , অর্পন , অর্চিষ্মান , আরত্রিকা , সত্যম , সঞ্জয় এবং আরও অন্যান্যরা।সঙ্গীত পরিচালনায় থাকছেন দেবব্রত। আগামী ৮ই জুলাই,২০২২ দর্শকদের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে ‘প্রথম বারের প্রথম দেখা’।

আরও পড়ুন- Eoin Morgan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ন মর্গ্যান

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...