Tuesday, June 23, 2026

EastBengal: মিটতে চলেছে ইস্টবেঙ্গল এবং ইমামির সঙ্গে চুক্তির জটিলতা

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক আগামী কয়েক দিনের মধ্যেই মিটতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) এবং বিনিয়োগকারী সংস্থা ইমামির (Emami) সঙ্গে চুক্তির জটিলতা। জানা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হবে চূড়ান্ত চুক্তি। এবং এরপরই শুরু হবে আসন্ন আইএসএল-এর (ISL) জন্য দলগঠনের কাজ। মঙ্গলবার এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাব ও বিনিয়োগকারীদের তরফ থেকে।

এই নিয়ে এদিন ইমামির গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রবেশ করছি। চূড়ান্ত চুক্তি হওয়ার আগে সবকিছু বিষয় নিয়ে আলোচনা সেরে ফেলা উচিত। এতে ভবিষ্যতে সমস্যা কম তৈরি হবে। দুই পক্ষের মধ্যেকার সমঝোতা সঠিক পথেই এগোচ্ছে। ঈশ্বরের করুণায়, আপনারা শীঘ্রই ভালো খবর পাবেন। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করছি।”

ইনভেস্টর কম্পানির এই বার্তা দেওয়ার পর ক্লাবের তরফ থেকে বক্তব্য জানানো হয়। এই নিয়ে লাল-হলুদের এক কর্তা বলেন, “আমরাও চাইছি সুন্দর একটা পরিবেশে সুন্দর চুক্তি হোক। ক্লাব এবং কোম্পানি, উভয়পক্ষকে সুরক্ষিত রেখে যেটা ভাল হবে, আগামীদিনের পথ চলার জন্য সেরকম একটা চুক্তি আমরাও চাইছি। সভ্য সমর্থকদের আনন্দ দিতে এবং দ্রুত ভাল ফুটবল দল গড়ে করে ভাল পারফরম্যান্স করাই আমাদের একমাত্র স্বপ্ন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা সম্পূর্ণ হবে।”

গত সপ্তাহে ইমামি গ্রুপের তরফ থেকে চুক্তিপত্র পাঠানো হয় ইস্টবেঙ্গলে। সেই চুক্তিপত্র তৈরি করে গত রবিবার পাঠিয়ে দেওয়া বিনিয়োগকারীর কাছে।

আরও পড়ুন:Eoin Morgan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ন মর্গ্যান

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...