Wednesday, May 13, 2026

Nepal: নিষিদ্ধ হল ফুচকা বিক্রি ! কারণ শুনে তাজ্জব সকলেই 

Date:

Share post:

কলেরার বাড়বাড়ন্তের জেরে কোপ পড়ল ফুচকায় (Fuchka)। তড়িঘড়ি নিষিদ্ধ করা হল ফুচকা বিক্রি। জনগণের স্বার্থেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, এমনটাই জানান হয়েছে প্রশাসনের তরফে।

জাঙ্ক ফুড খেতে যাঁরা ভালবাসেন তাদের কাছে ফুচকা খাওয়া স্বর্গীয় অনুভূতির মত। আর সেই ফুচকাতে (Fuchka) এবার কোপ। প্রশাসন বলছে ফুচকার জলেই মিলেছে ব্যাকটেরিয়া (Bacteria), তাই ফুচকা নিষিদ্ধ (Banned on Fuchka) করল প্রশাসন। নিষেধাজ্ঞায় প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা এই নিয়ম জারি থাকবে। কাঠমান্ডুর (Kathmandu) ললিতপুর মেট্রোপলিস শহরে লাগু হওয়া এই নিয়ম যাতে কঠোরভাবে পালন করা হয়, সেই দিকে নজর দিচ্ছে প্রশাসন। কলেরা, ডাইরিয়া যেহেতু জলবাহিত রোগ, সেই কারণেই সিদ্ধান্ত। তাছাড়া সম্প্রতি ফুচকার জলেই মিলেছে কলেরার ব্যাকটেরিয়া। সেই কথাই জানান হয়েছে প্রশাসনের তরফে দেওয়া এক বিবৃতিতে। তাই জনবহুল এলাকায় ফুচকা বিক্রি যাতে বন্ধ হয়, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। শুধু বিক্রিতে নিষেধাজ্ঞা নয়, যাতে জনসাধারণ ফুচকা খাওয়া বন্ধ রাখেন সেই অনুরোধও করা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি শুধু ফুচকা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হলেও যাতে জনসাধারণ বাইরের অন্যান্য খাবার খাওয়াও বন্ধ রাখেন এই পরিস্থিতিতে, সেই কথাও বলা হচ্ছে। আসলে কাঠমান্ডুতে কলেরার পাঁচটি এবং চন্দ্রগিরি ও বুধনীলাল মেট্রোপলিসে একটি করে অর্থাৎ মোট ৭ জন কলেরা রোগীকে শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের তরফে বলা হয়েছে, এখন উপত্যকায় মোট কলেরা রোগীর সংখ্যা ১২। প্রত্যেকেই ‘শুকরাজ ট্রপিক্যাল ও ইনফেকসিয়াস ডিজিজ’ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় আরও পাঁচজন কলেরা রোগীর খোঁজ মিলেছে।



Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...