Friday, June 26, 2026

রেলের নিয়োগে দুর্নীতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

Date:

Share post:

এবার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন রেলের চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। নিয়োগের

ক্ষেত্রে একাধিক গরমিল ও বেনিয়মের অভিযোগ এনে বুধবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন হুগলির হরিপালের বাসিন্দা সোনালি সেন । তিনি নিজেই চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়।

 

মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, ২০১২ সালের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ পরীক্ষায় অংশ

নিয়েছিলেন তাঁর মক্কেল। লিখিত ও মৌখিক পরীক্ষার পর তাঁর নাম ওয়েটিং লিস্টে ছিল। রেল থেকে তাঁকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে আবেদন করতে বলা হয়। কিন্তু সেখানে আবেদনের চার বছর পরেও চাকরি হয়নি। তাই তথ্য জানার অধিকার আইনে আবেদন করে তিনি জানতে পারেন, ওয়েটিং লিস্টে তাঁর পরে নাম থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন। কিন্তু তাঁর মক্কেল চাকরি পাননি । এই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...