Wednesday, May 13, 2026

বিতর্ক-বিক্ষোভ দূরে ঠেলে আজ থেকেই শুরু সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনী (পদাতিক, বায়ু এবং নৌবাহিনী) কেন্দ্রের বিতর্কিত অগ্নিপথ মডেলে “সীমিত সময়”র জন্য সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ, শুক্রবার থেকে। দেশজুড়ে কয়েক লক্ষ যুবক আবেদন করবে। সবমিলিয়ে চলতি বছরে ৪৬ হাজার “অগ্নিবীর” নিয়োগ করবে সেনাবাহিনী। এরমধ্যে ৪০ হাজার নিয়োগ করবে সেনাবাহিনী। বায়ুসেনা এবং নৌবাহিনী নিয়োগ করবে ৩০০০ করে।

কেন্দ্রের মোদি সরকার গত, ১৪ জুন এই প্রকল্পের ঘোষণা করে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে
নিয়োগের পদ্ধতিতে ব্যাপক বদল এনে সার্বিক বয়স কমানোর মধ্যে আরও সবল ও ভবিষ্যতের যুদ্ধের জন্য উপযুক্ত বাহিনী বানানোর কথা ভাবা হয়েছে। কেন্দ্রের দাবি,
এই প্রকল্পে নিযুক্ত সেনাদের “অগ্নিবীর” নামে অভিহিত করা হবে। যদিও এই সিদ্ধান্তের পরে থেকেই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সংঘঠিত হয়।

এদিকে সমস্ত বিতর্ক ও বিক্ষোভকে দূরে ঠেলে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা শুরু করেছে গত ২৪ জুন। বায়ুসেনাতে এই প্রকল্পের অধীনে ৩ হাজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যেখানে ২৯ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন জানিয়েছেন ২০১,০০০ জন প্রার্থী। আগামী ৫ জুলাই পর্যন্ত নাম নথিভুক্ত করার কাজ চলবে বলে জানা গিয়েছে।

আগস্ট মাসে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং অক্টোবর-নভেম্বরে একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ডিসেম্বরে প্রশিক্ষণ কেন্দ্রে রিপোর্ট করবে। অগ্নিবীরদের প্রথম ব্যাচ ২০২৩-এর জুলাইয়ে তাঁদের নিজ নিজ ইউনিটে যোগদান করবে। বায়ু ও নৌসেনারা ক্ষেত্রেও একই ফর্মুলা প্রযোজ্য হবে।

আরও পড়ুন:চন্দননগরে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...