Tuesday, June 23, 2026

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে শনি ও রবিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন

Date:

Share post:

আটদিন পর মহানাটকের পরিসমাপ্তি হয়েছে। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। এবার তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। বিধানসভায় শিন্ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। সেই কারণে শনিবার ও রবিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে শিন্ডেকে শপথবাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুরোধে শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।

আরও পড়ুন- কেরলে সিপিএম পার্টি অফিসে ব্যাপক বোমাবাজি, কাঠগড়ায় কংগ্রেস
যদিও প্রথমে ঠিক ছিল, ফড়নবীশই মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে ছবিটা বদলে যায়। পরে জানানো হয়, মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শিন্ডে। এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করায় একনাথ শিন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফড়নবীশ এবং অন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁরা আমাকে মুখ্যমন্ত্রী করেছেন। এটা তাঁদের মহানুভবতা।’ অন্যদিকে, টুইট করে নয়া মুখ্যমন্ত্রী শিন্ডেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...