Wednesday, May 13, 2026

মহারাষ্ট্রে ক্ষমতা হারাতেই ইডির প্যাঁচে পাওয়ার-রাউত

Date:

Share post:

মহারাষ্ট্রে ক্ষমতা হারাতেই কেন্দ্রীয় এজেন্সির প্যাঁচে পাওয়ার-রাউত।জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি তলব এড়িয়ে যাচ্ছিলেন।যদিও শুক্রবার তিনি ইডি দফতরে হাজিরা দেন। এমনকী, প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ারও (Sharad Pawar) কেন্দ্রীয় এজেন্সির নোটিস পেয়েছেন।

সঞ্জয় রাউত শুক্রবার টুইট করে জানিয়েছেন, তিনি ইডি দফতরে হাজিরা দেবেন। শিব সেনা (Shiv Sena) সমর্থকরা যাতে ইডি দফতরে ভিড় না করেন, সেই অনুরোধও জানিয়েছেন তিনি। দুপুর ১২টা নাগাদ ইডি দফতরে যান রাউত।তিনি বলেন, “আমি কাউকে ভয় পাই না। জীবনে কোনও অন্যায় করিনি। যদি আমার তলবের পিছনে রাজনীতি থাকে, তাহলেও সেটা পরে বোঝা যাবে। এখন আমার মনে হচ্ছে, আমি নিরপেক্ষ একটি এজেন্সিতে যাচ্ছি। আমি ইডিকে বিশ্বাস করি।”

আরও পড়ুন- রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা ও অভিষেকের

সঞ্জয় রাউতের তলবের আগেই আয়কর দফতরের নোটিস পেয়েছেন মহা বিকাশ আগাড়ির (MVA) প্রবীণ নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ নির্বাচনের সময় পওয়ার যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় গরমিলের অভিযোগে তাঁকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর (IT Department)। তাঁর কটাক্ষ, “আমি একটা প্রেমপত্র পেয়েছি।”  প্রবীণ রাজনীতিবিদ আরও বলেছেন, আয়কর দফতর আজকাল খুব সক্রিয়। খুব তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করছে। ওদের কাজের কৌশলও পালটে যাচ্ছে।

 

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...