Saturday, May 16, 2026

সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন শিন্ডে

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রবি ও সোমবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে একনাথকে। একই সঙ্গে স্পিকার নির্বাচনও হবে। শনিবার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার  দিন স্থির হয়েছে। নতুন স্পিকার নির্বাচন করা হবে রবিবার এবং  সোমবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ।

আরও পড়ুন- বিধানসভায় বিধান রায়ের জন্মদিবস পালনেও অনুপস্থিত বিজেপি! তীব্র ভর্ৎসনা স্পিকারের

বৃহস্পতিবার রাজভবনে শিণ্ডেকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ৷শপথ নেওয়ার পরই দু’জনকে টুইটে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একনাথ শিণ্ডেকে ‘তৃণমূল স্তরের নেতা’ হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী৷ দেবেন্দ্র ফড়ণবীশের অভিজ্ঞতা এবং দক্ষতা এই সরকারের সম্পদ বলে মন্তব্য করেন মোদি৷দুজনকেই শুভেচ্ছা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ শপথ নিয়েই নিজের টুইটারের ছবি পরিবর্তন করে ফেলেন শিণ্ডে। মারাঠিদের আবেগের বালাসাহেবের পায়ের তলায় বসা ছবি পোস্ট করে শিণ্ডে বুঝিয়ে দিলেন, ক্ষমতা ধরে রাখতে, উদ্ধব-আদিত্যদের বিরুদ্ধে লড়াই করতে তাঁর হাতিয়ার বালাসাহেবই।

 

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...