Monday, March 16, 2026

বিহারে খুন করে এসেও শেষ রক্ষা হলো না, চন্দননগর পুলিশের জালে ধৃত ৩

Date:

Share post:

খুন করে এসে ঘাঁটি গেড়েছিল এ রাজ্যে। কিন্তু শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, গত ২০ মে বিহারের বেগুসরাইয়ে এলাকার তরুণ সাংবাদিক সুভাষ কুমার মাহাতোকে খুন করা হয়। আর তারপরেই বিহার জুড়ে সাংবাদিকের হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে । এর মধ্যেই ঘটনার পর থেকে পলাতক ছিল বেগুসরাই এলাকার রোশন কুমার, প্রিয়াংশু কুমার এবং সৌরভ কুমার নামক তিন ব্যক্তি। শেষ পর্যন্ত এদের তিনজনের দেখা মেলে বৃহস্পতিবার চন্দননগরের গোস্বামী ঘাটে।

সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই পুলিশের খবর দেন স্থানীয়রা। এরপর চন্দননগর থানার পুলিশ তিনজনকে থানায় নিয়ে এসে জেরা করে। সেখানেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, বেগুসরাইয়ের সাংবাদিক হত্যায় তাঁরা অভিযুক্ত। গত ৪০ দিন ধরে তাঁরা বিভিন্ন রাজ্যে ঘুরেছে। চন্দনগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযুক্তদের বিহার পুলিশের হাতে তুলে দেওয়ার তোরজোড় চলছে।

আরও পড়ুন:মাঝ আকাশে কালো ধোঁয়ায় ঢাকল বিমান, আতঙ্কে যাত্রীরা! তারপর যা ঘটল…

 

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...