Friday, May 15, 2026

সীমান্ত পেরিয়ে অঝোরে কাঁদছে পাক শিশু, বাবার হাতে তুলে দিল মানবিক বিএসএফ

Date:

Share post:

কাঁটাতারের বেড়ার দু’পারেই তখন সন্ধ্যে নেমেছে। হঠাৎই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত বিএসএফরা(BSF) শুনতে পেলেন সীমান্তের(Border) পাশ থেকে আসছে এক শিশুর কান্নার আওয়াজ। সর্বদা গুলির আওয়াজ শুনতে অভ্যস্ত সীমান্ত বাহিনীর কাছে শিশুর কান্নার আওয়াজ একটু অস্বাভাবিক থাকলেও সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠেন ফিরোজপুরে ভারত-পাক সীমান্তবর্তী(Indo-Pak border) অঞ্চলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। সময় তখন প্রায় সন্ধ্যে ৭টা, নজরে আসে কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে অঝোরে কান্নাকাটি করছে বছর তিনেকের এক পাকিস্তানি শিশু। অন্ধকার নেমে আসায় পথ ভুলেছে সে। বাড়ি পথ খুঁজে না পেয়ে অঝোরে কাঁদছে শিশুটি।

বিষয়টি বুঝতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ভারতীয় সেনাবাহিনীর। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে তারা। যদিও পথ হারিয়ে ভীত সন্ত্রস্ত ওই শিশু কোন ঠিকানা বা নিজের বাড়ির ঠিকানাও বলতে পারেনি। শুধু জানা যায়, বাবার সঙ্গে চলতে চলতে পথ হারিয়েছে সে। শুক্রবার শিশুটিকে উদ্ধার করার পর তৎক্ষণাৎ পাক রেঞ্জারদের খবর দেওয়া হয় বিএসএফের তরফে। এরপর শিশুটির বাবার খোঁজ শুরু করে তাঁকে বিষয়টি জানানো হয় পাকিস্তানের তরফে। সেই মতো বসে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। এবং ভারতীয় সেনাবাহিনীর মানবিকতায় রাত ৯.৪৫ নাগাদ শিশুটিকে তুলে দেওয়া হয় তার বাবার হাতে।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...