Wednesday, June 24, 2026

সাঁতার শিক্ষার্থীর মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মায়ের, বন্ধ সুইমিং ক্লাব

Date:

Share post:

হাওড়ার রামরাজাতলায় (Howrah Ramrajatala) সাঁতার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন তার মা। অভিযোগ, সাঁতার শেখার সময় প্রশিক্ষক ছিলেন না। একসঙ্গে পুলে নামে কমপক্ষে ৩৫ জন সাঁতারু। প্রশিক্ষক ছাড়াই কোনও একজন বিদীপ্ত ঘোষ (Bidipto Ghosh) নামে ওই ৯ বছরের বালককে গভীর জলে নিয়ে যান। কিন্তু সুইমিং ক্লাবে (Swimming Club) কোনও সিসি ক্যমেরা না থাকায় এখনও বিষয়টি স্পষ্ট নয়।


আরও পড়ুন:মণিপুর ধসে বাড়ছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা

একাধিক অভিযোগ উঠছে রামরাজাতলার ওই সুইমিং ক্লাবের বিরুদ্ধে।
• পুলের গভীরতা কোথাও ৭, কোথাও ৬ ফুট
• ভাগ করা ছিল না
• আলাদা বেবিপুল নেই
• সিসি ক্যামেরা নেই


এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ (Police)। ঘটনার পর থেকেই সুইমিং ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়েছে।


পরিবার সূত্রে দাবি, এবছর এপ্রিল মাসে ভর্তি হয় বিদীপ্ত। শুক্রবার, ঘটনার সময় প্রশিক্ষক ছিলেন না। তিনি পৌঁছন দুর্ঘটনার অনেক পরে। সংজ্ঞাহীন অবস্থায় বিদীপ্তকে পাড়ে নিয়ে গিয়ে, তার পেট থেকে প্রচুর জল বের করা হয়। পরে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নজরদারির অভাবই ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও, গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রশিক্ষকের দাবি, অসুস্থতার কারণেই এই ঘটনা ঘটেছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...