Friday, May 8, 2026

Bankura: বিপজ্জনক বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের

Date:

Share post:

বৃষ্টির জেরে ছিঁড়ে পড়ে গেছিল বৈদ্যুতিক তার । সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বৃদ্ধা পার্বতী ঘোষ। রাস্তা দিয়ে নিজের খেয়ালে যাওয়ার সময় ঝুলে থাকা তারের (hanging wire ) দিকে নজর পড়েনি তাঁর। প্রথমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট (electrocution) হন, তারপর তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় আরও একজনের। বাঁকুড়া (Bankura) দুই নম্বর ব্লকের ভূতশহর গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। মৃতদের নাম পার্বতী ঘোষ (৪৭) এবং অনঙ্গ ঘোষ ( ৬২)। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বৃষ্টিতে রাস্তার পাশে ঝুলে থাকা তার ছিঁড়ে পড়ে যায়। শনিবার সকালে ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওই তারে ঠেকে বিদ্যুৎস্পৃষ্ট হন পার্বতী ঘোষ নামের এক বৃদ্ধা । তাঁর অবস্থা দেখে তাঁকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন প্রতিবেশী অনঙ্গ ঘোষ। তিনিও তৎক্ষণাৎ তড়িতাহত হন। দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Sammiloni Medical College) নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ করছেন। আচমকা দুজনের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে গোটা গ্রাম।



Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...