Sunday, May 17, 2026

ভারী বৃষ্টির মধ্যেই বাজ পড়ে বিহারে কমপক্ষে ১০ জনের মৃত্যু

Date:

Share post:

বাজ পড়ে বিহারে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন।এইনিয়ে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন:FBI- এর প্রথম ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় একমাত্র মহিলা! কে এই ‘ক্রিপ্টোকুইন’?

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।


 


Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...