Tuesday, May 19, 2026

Ravindra Jadeja: আইপিএল অতীত, দেশের হয়ে ভালো পারফরম্যান্স করাই লক্ষ‍্য জাড্ডুর

Date:

Share post:

শনিবার এজবাস্টনে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের ( India) হয়ে দুরন্ত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ১০৪ রান করেন তিনি। জাড্ডুর ইনিংসে ভর করেই একটা লড়াইয়ের জায়গায় পৌঁছায় টিম ইন্ডিয়া। শনিবার যখন ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন, ঠিক তার একমাস আগেই আইপিএলে বিতর্কের কেন্দ্র ছিলেন তিনি। আইপিএলে ছন্দে না থাকা, তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা, দলের ব্যর্থতা, চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ইস্তফা এবং শেষে চোটের জন্য প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া। সব কিছু নিয়ে শিরোনামে নামে ছিলেন জাদেজা। শনিবার যেন ছিল সেইসব বিতর্ক সমলোচনার জবাব দেওয়ার পালা। আর এজবাস্টনে সেটাই যেন করলেন স‍্যার জাদেজা। যদিও জাদেজা এসব মানতে নারাজ। বরং দেশের হয়ে লড়াকু ইনিংস খেলতে পেরে উচ্ছসিত তিনি।

সাংবাদিক সম্মেলনে এই নিয়ে জাদেজা বলেন,” যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আইপিএল আমার আর মাথায় নেই। যখন ভারতীয় দলের হয়ে খেলি, তখন আমার ভাবনায় শুধু ভারতীয় দলই থাকে। সব সময়ই আমার কাছে বিষয়টা একই রকম। দেশের হয়ে ভাল পারফরম্যান্স করার থেকে তৃপ্তির আর কিছু নেই।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” দেশের বাইরে, বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে এমন খেলতে পারলে অবশ্যই ভাল লাগে। শতরান একজন ক্রিকেটারের কাছে সব সময় বড় ব্যাপার। এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বল ভাল সুইং করছিল। আবহাওয়াও ঠিক ছিল বোলারদের পক্ষে। তাই এই শতরানের অনুভূতি একদমই অন্য রকম।”

শনিবার টেস্টের দ্বিতীয় দিনের যশপ্রীত বুমরাহের দাপটে দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ্যা দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৮৪। ৩৩২ রানে এগিয়ে ভারতীয় দল।

আরও পড়ুন:Jaspreet Bumrah: রেকর্ড ভাঙার জন‍্য বুমরাহকে টুইটারে অভিনন্দন লালার

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...