Friday, May 15, 2026

Ajit Doval: হঠাৎ দার্জিলিংয়ে অজিত ডোভাল! কারণ নিয়ে জল্পনা শুরু পাহাড়ে

Date:

Share post:

আচমকা দার্জিলিং সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। প্রসঙ্গত, পাহাড়ে সদ্যই শেষ হয়েছে জিটিএ নির্বাচন। পাহাড়ে এখন হাওয়া বইছে অনীত থাপা গোষ্ঠীর। আর নির্বাচন শেষ হওয়ার ঠিক পরই পাহাড়ে পা রাখলেন অজিত ডোভাল।

তাঁর এই সফর ঘিরে তুমুল আলোড়ন পড়েছে পাহাড়ে। যদিও পাহাড়ের রাজনৈতিক মহলের একাংশ বলছেন, অজিত ডোভালের সঙ্গে তাঁর পরিবারও রয়েছেন। তাই এই সফর ব্যক্তিগত হলেও হতে পারে। তবে, ডোভালের এই সফর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন অজিত ডোভাল। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা।  তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান কার্শিয়ংয়ের মকাইবাড়িতে। তবে হঠাৎই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই পাহাড় সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন- কারা বলছে পরিবারতন্ত্রের কথা? খোদ বিজেপির পরিবারতন্ত্রের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...