Thursday, June 4, 2026

আধিকারিক নিয়োগের ক্ষেত্রে মনঃশক্তি ও মানসিক প্রবণতার পরীক্ষা বাধ্যতামূলক করছে রেল

Date:

Share post:

রেল পরিচালনায় যুক্ত হতে চাইলে প্রার্থীদের এ বার মানসিক শক্তি-সামর্থ্যেরও পরীক্ষা দিতে হবে। বিশেষত শীর্ষ স্তরের বিভিন্ন পদে আধিকারিক নিয়োগের ক্ষেত্রে ‘সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট’ বা মনঃশক্তি ও মানসিক প্রবণতার পরীক্ষা বাধ্যতামূলক করছে রেল। রেল বোর্ডের চেয়ারম্যানের পদ ছাড়াও ৩৬ টি জেনারেল ম্যানেজারের পদ আছে, যাদের ওপর বিভিন্ন জোনের গুরু দায়িত্ব দেওয়া থাকে।রেল সূত্রের জানা গিয়েছে, ওই সব পদের জন্য যাঁরা আবেদন করবেন, অনলাইনে মিনিট কুড়ির পরীক্ষায় তাঁদের মানসিক দক্ষতা যাচাই করা হবে।

আরও পড়ুনঃ গড়িয়াহাট উড়ালপুল থেকে ঝাঁপ যুবতীর! কী হল পরিণতি?

কেন এমন সিদ্ধান্ত রেলের ? রেল পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন পদের অফিসারদের চটজলদি নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই জন্য ওই সব পদে যাঁদের নাম বিবেচনা করা হবে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা, রেলে কাজের অভিজ্ঞতার পাশাপাশি মানসিক দক্ষতার বিষয়টিও এবার থেকে গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা ভাবানুভূতিগত মেধাপ্রার্থীদের ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ যাচাই করা হবে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট পরীক্ষার মাধ্যমে।

কী কী থাকছে সেই পরীক্ষায় ?

১) প্রার্থীদের নিজের সম্পর্কে ধারণা
২) নিজেকে প্রকাশ করার ক্ষমতা
৩) প্রার্থীদের ব্যক্তিত্ব কেমন
৪) দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেমন
৫) চাপ সামলানোর ক্ষমতা
রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেনারেল ম্যানেজারের ১২টি পদ খালি। ওই সব পদে নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হবে।

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...