Wednesday, June 24, 2026

কর্ণাটকের সিনি শেট্টির মাথায় উঠল মিস ইন্ডিয়ার মুকুট

Date:

Share post:

মিস ইন্ডিয়ার মুকুট জিতে নিলেন কর্ণাটকের সিনি শেট্টি। ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে তাঁকে বেছে নেওয়া হয়েছিল। এদিন সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নেন ২১ বছরের সিনি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ হয়েছেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

আরও পড়ুন:ফের মিঠুনকে আনছে বিজেপি, প্রার্থী উত্তর কলকাতায়?

বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। এ ছাড়াও ছিলেন বলিউডের আরও অনেক সেলিব্রিটিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতী শ্যানন থেকে শুরু করে রেড কার্পেটে আকর্ষণ বাড়িয়েছেন নামীদামী একাধিক বলি তারকা।


৩১ জন প্রতিযোগীকে প্রথমে মুম্বই আনা হয়। সেখানে প্রতিযোগিতার জন্য তাঁদের প্রস্তুত করা হয়। দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ। ইন্ডাস্ট্রির নানা তারকাদের থেকে নানাবিধ জিনিস শিখে নেন তাঁরা। প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা বলেন, ‘এই প্রতিভাবান মেয়েগুলির সঙ্গেই আমি আমার যাত্রার প্রত্যেকটা মুহূর্ত ফিরে দেখলাম।’


জানা গিয়েছে, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছে তিনি।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...