Saturday, March 14, 2026

ছাত্রীদের ন্যায়ের পথে চলার শিক্ষা দেব, স্কুলে যোগ দিয়ে ববিতা

Date:

Share post:

অবশেষে শিক্ষিকা পদে স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। আজ সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন শিলিগুড়ির ববিতা সরকার। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি হয়েছি। হাইকোর্টের নির্দেশে এই স্কুলে যোগ দিয়েছি। আগামী দিনে দায়িত্ব সহকারে এই কাজ করার চেষ্টা করব।’’
তাঁর বক্তব্য, ‘‘আমি কারও ক্ষমতার বিরুদ্ধে লড়াই করিনি। যোগ্যতার প্রশ্নে লড়াই করেছি। হাই কোর্ট আমাকে আমার অধিকার ফিরিয়ে দিয়েছে।আমি আমার মতো কাজ করব।’’ পড়ুয়াদের প্রতি রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষিকার বার্তা, আমি এত দিন যে শিক্ষা অর্জন করেছি, তা ছাত্রীদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাত্রীরাও যাতে ন্যায়ের পথে চলতে পারে, অন্যায় দেখে যাতে তারাও প্রতিবাদ করতে পারে সেই শিক্ষা দেব।

আরও পড়ুন- আস্থা ভোটে জয়ী শিন্ডে শিবির, “৬ মাসও টিকবে না সরকার”, বার্তা পাওয়ারের
শিলিগুড়ির বাসিন্দা ববিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এই নিয়ে ববিতা বলছেন, ‘‘শিলিগুড়ির বাড়ি থেকে মেখলিগঞ্জের স্কুলে নিয়মিত যাতায়াত করা সম্ভব হবে না। তাই মেখলিগঞ্জ বা হলদিবাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকব।’’

 

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...