Wednesday, June 24, 2026

আস্থা ভোটে জয়ী শিন্ডে শিবির, “৬ মাসও টিকবে না সরকার”, বার্তা পাওয়ারের

Date:

Share post:

মহারাষ্ট্র(Maharashtra) বিধানসভায় সোমবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা ছিল বিদ্রোহী একনাথ শিন্ডে(Eknath Shinde) শিবিরের। আর সেই পরীক্ষায় সসম্মানে উতরে গেল বিজেপি(BJP) ও বিক্ষুব্ধ শিবসেনার জোট। ম্যাজিক ফিগার এর চেয়েও অনেক বেশি ভোট পেল শিন্ডে শিবির। যদিও এই সরকারের আয়ু যে বেশিদিন নয় সোমবার সে কথা জানিয়ে দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। তাঁর স্পষ্ট বক্তব্য আগামী ৬ মাসের মধ্যে নবগঠিত এই সরকারের পতন হবে।

মহারাষ্ট্র বিধানসভায় আস্তা ভোটে জয়ী হতে গেলে প্রয়োজন ছিল ১৪৪ ভোটের। তবে ভোট শুরু হওয়ার পর দেখা যায় ম্যাজিক ফিগারের গণ্ডি টপকে ১৬৪ জন বিধায়কের ভোট পেয়েছে শিন্ডে শিবির। অন্যদিকে আস্থা ভোটের মুখেই নিজের পুরানো পদে ফিরেছেন একনাথ শিন্ডে। শিবসেনার পরিষদীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠাকরে শিবিরের অজয় চৌধুরিকে, পরিবর্তে ওই আসন দেওয়া হয়েছে একনাথ শিন্ডেকে। সব মিলিয়ে বিজেপি ও শিবসেনা বিক্ষুব্ধদের দৌলতে আড়াই বছরের মাথায় পতন হল মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোটের সরকারের। যদিও নবনির্বাচিত এই সরকার যে বেশিদিন টিকবে না সে কোথাও এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এমসিপি প্রধান শরদ পাওয়ার।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা শরদ পাওয়ারকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমকে বলেন, “মহারাষ্ট্রে নবগঠিত সরকার পতন হতে পারে আগামী ছয় মাসের মধ্যে। তাই মধ্যবর্তী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।” ওই এনসিপি নেতা বলেন, “পাওয়ার বলেছেন যে অনেক বিদ্রোহী বিধায়ক যারা শিন্ডেকে সমর্থন করছেন তাঁরা বর্তমান ব্যবস্থায় খুশি নন। মন্ত্রীদের পোর্টফোলিও বণ্টন হয়ে গেলে তাদের অস্থিরতা বেরিয়ে আসবে। যা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটাবে।” পাওয়ার আরও উল্লেখ করেছেন যে এই ‘পরীক্ষার’ ব্যর্থতার ফলে অনেক বিদ্রোহী বিধায়ক তাঁদের আসল দলে ফিরে (উদ্ধব ঠাকরের শিবিরে) আসবে। শরদ নাকি বলেন, “যদি আমাদের হাতে মাত্র ছয় মাস থাকে, তাহলে এনসিপি বিধায়কদের তাঁদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে আরও বেশি সময় দেওয়া উচিত।”


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...