Saturday, May 16, 2026

Dutee Chand: ‘সিনিয়ররা আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাত’, র‍্যাগিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি

Date:

Share post:

র‌্যাগিং-এর শিকার হয়েছিলেন অলিম্পিয়ান দ‍্যুতি চাঁদ (Dutee Chand)। র‍্যাগিং নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি। ২০০৬-০৮ সালে ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলে থাকার সময় তাঁর সিনিয়ররা তঁকে বাজে ভাবে র‌্যাগিং করেছিলেন বলে অভিযোগ করলেন দ‍্যুতি। সেই জমে থাকা যন্ত্রণাই রবিবার প্রকাশ্যে আনলেন মহিলা দৌড়বিদ।

সম্প্রতি ভুবনেশ্বরে এক হস্টেলে এক ছাত্রী র‍্যাগিং-এর জেরে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী ওই ছাত্রী তাঁর সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন, তিন সিনিয়র তাঁকে দিনের পর দিন মানসিক ভাবে হেনস্থা করেছেন। সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। এই ঘটনার পরই নিজের ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি।

এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় দ‍্যুতি লেখেন,” ভুবনেশ্বরের স্পোর্টস হস্টেলে থাকার সময় সিনিয়ররা জোর করে আমাকে দিয়ে ওদের শরীর ম্যাসাজ করাত। কাপড় কাচাত। প্রতিবাদ করলেই নানা ভাবে হেনস্থা করা হত। মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। কেউ সাহায্য করেনি। খেলাধুলোয় মনঃসংযোগ রাখাই কঠিন হয়ে পড়েছিল। যারা সহ্য করতে পারে তারাই হস্টেলে টিকে থাকে। বাকিরা মাঝপথেই হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যায়।”

যদিও দ‍্যুতির এই অভিযোগের এখনও ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলের কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন:Novak DJokovic: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকার

 

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...