Wednesday, June 24, 2026

করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ বাংলা সহ দেশের ১০ রাজ্যে! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

মাঝে থিতিয়ে এলেও ফের জুন মাসের শুরুতেই লাফিয়ে বাড়ছে করোনা। সেইসঙ্গে বাড়িছে উদ্বেগ। চতুর্থ ঢেউ যে খুব বেশি দূরে নেই, তা টের পাচ্ছে চিকিৎসামহল। এমতাবস্থায় ইজরায়েলের এক বিজ্ঞানীর চাঞ্চল্যকর দাবিতে ঘুম কেড়েছে স্বাস্থ্যমহলে। পশ্চিমবঙ্গ সহ দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে। তাতেই বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন:করোনা উপসর্গ থাকলেই হাসপাতালে ভর্তি নয়, নয়া নির্দেশ উত্তরবঙ্গ হাসপাতালে

ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারের ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত গবেষক শে ফ্লেইশন টুওটারে লিখেছেন, , “মূলত ভারতই (সাতটি রাজ্য) এ ছাড়াও সাতটি দেশ থেকে এখনও পর্যন্ত ৮৫টি ফ্রিকোয়েন্স পাওয়া গিয়েছে। তবে ভারতের বাইরে কোথাও কারও সংক্রমিত হওয়ার খবর মেলেনি।”


ওই বিজ্ঞানী আরও জানিয়েছেন, চলতি বছরের ২ জুলাই করোনার এই নয়া রূপে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৭ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৩। দিল্লি, জম্মু, উত্তরপ্রদেশে এক জনের দেহে কোভিডের এই নয়া রূপের হদিস পাওয়া গিয়েছে। হরিয়ানায় সংক্রমিত হয়েছেন ছ’জন। হিমাচল প্রদেশে তিন’জন সংক্রমিত হয়েছেন। এছাড়াও কর্নাটকে ১০ জন, মধ্যপ্রদেশে পাঁচ জন ও তেলঙ্গানায় দু’জনের দেহে করোনার এই নয়া প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।এইনিয়ে জুলাই মাস অবধি মোট ৬৯ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে দাবি ওই বিজ্ঞানীর।


তবে কী এই ভাইরাস নয়া কোনও দাপট দেখাবে? তা নিয়ে পরিষ্কার কোনও আভাস দেননি বিজ্ঞানী। যদিও করোনার এই নয়া রূপ সত্যিই পাওয়া গিয়েছে কিনা তা জানতে চাইলে, সম্ভাবনা উড়িয়ে দেননি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (ICMR) বিজ্ঞানী সমীরণ পান্ডা। সংবাদমাধ্যমে তিনি বলেন, “ভাইরাস যতদিন থাকবে, তার নতুন নতুন রূপও সামনে আসবে। ভাইরাসের চরিত্রবদলও চলবেই। তাই এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। এমনটা হতই।” তবে বর্তমানে দেশে যে হারে সংক্রমণ বাড়ছে, তার জন্য বিএ.২.৭৫-ই দায়ী বলে মানতে নারাজ তিনি। তাঁর কথায়, “বিএ.২.৭৫-এর জন্যই সংক্রমণ বাড়ছে কি না, এত তাড়াতাড়ি তা বলা সম্ভব নয়।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...