Friday, June 12, 2026

করোনা উপসর্গ থাকলেই হাসপাতালে ভর্তি নয়, নয়া নির্দেশ উত্তরবঙ্গ হাসপাতালে

Date:

Share post:

চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ছিলই। তাই জুনের প্রথমার্ধে করোনার বাড়বাড়ন্তের শুরুতেই তা নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগী হল রাজ্যের একাধিক হাসপাতাল। করোনার উপসর্গ ও জ্বর থাকলেই হাসপাতালে ভর্তি নয় বলে জানিয়ে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন:দক্ষিণবঙ্গে গুমোট গরম, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট! কবে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়?

হাসপাতাল সূত্রের খবর, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানানো হয়েছে। করোনার জন্য আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থার জন্যই এই নির্দেশ বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের দাবি, করোনার আতঙ্কে জ্বর এলেই যদি দলে দলে হাসপাতালে ভর্তি হয়ে যান তবে ভিড় বাড়তে পারে হাসপাাতালে। সেক্ষেত্রে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  চিকিৎসকদের দাবি, বাড়িতে থেকেও অনেকেই সুস্থ হয়ে উঠতে পারেন।


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রের খবর,  ২দিন জ্বর, কাশি শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, কো- মর্বিডিটি থাকলে তবেই হাসপাতালে ভর্তি নেওয়া হবে। পাশাপাশি অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে সেই রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হবে।  মূলত করোনা পজিটিভ হলেই যাতে রোগীরা হাসপাতালে ভিড় না জমান, তাই এই ব্যবস্থা। চিকিৎসকদের দাবি, এরফলে আরও বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হতে পারেন। তাই এই সিদ্ধান্ত।



Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...