Friday, June 12, 2026

দক্ষিণবঙ্গে গুমোট গরম, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট! কবে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়?

Date:

Share post:

উত্তরবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। এরই মধ্যে দুই বঙ্গে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। সঙ্গে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। পাশপাশি বাড়বে বৃষ্টির পরিমাণও।  ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:আপনাকে দেখতে সিনেমা হলের বাইরে যাঁরা লাইন দিতেন, বুথের বাইরে তাঁরাই মুখ ফিরিয়েছেন মিঠুনবাবু

ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি গরমে নাজেহাল আমজনতা। ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। সোমবার দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি অর্থাৎ ৩৪ .৬ ডিগ্রি। বেড়েছে রাতের তাপমাত্রাও। মঙ্গলবারও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার থাকবে। বাড়বে রোদের দাপটও। যদিও আজ, মঙ্গলবার ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।


আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে দেখা যাবে । বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা ও থাকছে।


এদিনও উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...