Sunday, June 14, 2026

বিধানসভায় শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালনেও নেই বিজেপি! তীব্র নিন্দা স্পিকারের

Date:

Share post:

ফের বিধানসভায় শাসক-বিরোধী তরজা। ডঃ শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) জন্মজয়ন্তী পালন নিয়ে শাসকদলের সঙ্গে বিরোধে জড়ালো বিজেপি (BJP)। বুধবার, শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)-সহ শাসকদলের মন্ত্রী-বিধায়করা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এই ঘটনার তীব্র নিন্দা করেন স্পিকার।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় এই ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয়। তিনি বলেন, এর আগেও বিভিন্ন মনীষীদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানেও হাজির ছিলেন না বিজেপি বিধায়করা। শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনে বিজেপি অংশ নেবে বলে মনে করেছিলেন স্পিকার। কিন্তু সেটা না হওয়ায় ক্ষুব্ধ তিনি। বলেন, বিধানসভা এই ধরনের রাজনীতির জায়গা নয়। শ্যামাপ্রসাদ বেঁচে থাকলে, বিধানসভায় এই বিভেদের রাজনীতি দেখে মোটেই খুশি হতেন না।

এদিন, সকালে বিরোধী বিধায়করা বিধানসভায় তাঁদের ঘরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করেন বলে খবর। সেই ঘটনাকে কটাক্ষ করে স্পিকার বলেন, বিজেপি যদি তাঁকে একটি ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কিছু বলার নেই।রাজ্যের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে, আলাদা করে শুভেন্দু, হিরণ-সহ বিজেপি বিধায়করা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দেন।


Related articles

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...